# দ্বীনপূরণ (Deenpuron)

> Deenpuron is an Islamic matrimony platform in Bangladesh for practising Muslims. Create a free marriage biodata, search Deendar brides and grooms by upazila (sub-district), and connect through guardians (wali).

দ্বীনপূরণ বাংলাদেশের একটি ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম—শুধুমাত্র নামাজী ও দ্বীনদার মুসলিমদের জন্য। এখানে বিনামূল্যে বায়োডাটা তৈরি করা যায়, উপজেলা ভিত্তিক দ্বীনদার পাত্র-পাত্রী খোঁজা যায় এবং অভিভাবকের মাধ্যমে যোগাযোগ করা যায়।

## Key facts

- For Muslims only: biodatas are approved only for practising Muslims who pray five times a day.
- Creating, editing and submitting your own marriage biodata is completely free.
- Search Deendar brides (patri) and grooms (patro) by division, district and upazila across Bangladesh.
- Guardian contact details stay private; an interested family can unlock them for 120 BDT per biodata.
- Biodatas require the guardian's permission, and contact is encouraged through guardians (wali).
- No service charge after marriage.
- Android app available on Google Play.

## মূল তথ্য

- শুধুমাত্র মুসলিমদের জন্য—পাঁচ ওয়াক্ত নামাজী ও দ্বীনচর্চাকারী পাত্র-পাত্রীদের বায়োডাটা অনুমোদন করা হয়।
- নিজের বায়োডাটা তৈরি, সম্পাদনা ও জমা দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে।
- বিভাগ, জেলা ও উপজেলা ভিত্তিক ফিল্টার দিয়ে দ্বীনদার পাত্র-পাত্রীর বায়োডাটা খোঁজা যায়।
- অভিভাবকের যোগাযোগের তথ্য গোপন থাকে; আগ্রহী ব্যক্তি নির্ধারিত চার্জে আনলক করে দেখতে পারেন।
- অভিভাবকের অনুমতি ছাড়া বায়োডাটা অনুমোদন করা হয় না; যোগাযোগ মূলত অভিভাবকের মাধ্যমে।
- বিয়ের পর কোনো সার্ভিস চার্জ নেই।
- Android মোবাইল অ্যাপ Google Play-তে পাওয়া যায়।

## Main pages

- [দ্বীনপূরণ – Home](https://deenpuron.com): Islamic matrimony platform for Deendar brides and grooms in Bangladesh
- [Search biodatas](https://deenpuron.com/search): Filter approved biodatas by gender, marital status, division, district, upazila, education and more
- [Submit a free biodata](https://deenpuron.com/register): Create an account and submit a marriage biodata for free
- [Packages & pricing](https://deenpuron.com/packages): Unlock packages for viewing guardian contact details
- [About](https://deenpuron.com/about): Mission and principles of the platform
- [FAQ](https://deenpuron.com/faq): Rules for approval, privacy, pricing and contacting guardians
- [Islamic blog](https://deenpuron.com/islamic-blog): Articles on marriage, family and Islamic life
- [Contact](https://deenpuron.com/contact): Support
- [Android app](https://play.google.com/store/apps/details?id=com.deenpuron.app): দ্বীনপূরণ on Google Play

## Policies

- [Privacy policy](https://deenpuron.com/privacy-policy)
- [Terms](https://deenpuron.com/terms-and-conditions)
- [Refund policy](https://deenpuron.com/refund-policy)
- [Child safety](https://deenpuron.com/child-safety)

## সচরাচর জিজ্ঞাসা (FAQ)

### দ্বীনপূরণ কী? এটি কিভাবে কাজ করে?

দ্বীনপূরণ একটি ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম—শুধুমাত্র মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটি উন্মুক্ত নয়। মুসলিমদের মধ্যেও শুধু তাদের জন্য, যারা নামাজ আদায় করেন, কালিমায় বিশ্বাস রাখেন এবং ধর্মীয় চর্চা করেন। এখানে প্র্যাকটিসিং মুসলিম পাত্র-পাত্রী বিনামূল্যে বায়োডাটা তৈরি করতে পারেন, উপজেলা ও অন্যান্য ফিল্টার দিয়ে খুঁজতে পারেন এবং অভিভাবকের মাধ্যমে যোগাযোগের পথ খুঁজে পান। মূল ধারণা সহজ—বায়োডাটা তৈরি সম্পূর্ণ বিনামূল্যে। অন্যের সম্পূর্ণ বায়োডাটা দেখতে চাইলে প্রতি বায়োডাটাতে নির্ধারিত চার্জ প্রযোজ্য।

### এই ওয়েবসাইট কি সবার জন্য উন্মুক্ত?

না। দ্বীনপূরণ অমুসলিমদের জন্য নয়—শুধুমাত্র মুসলিমদের জন্য। আর মুসলিমদের মধ্যেও শুধু তাদের জন্য যারা নামাজ, কালিমা ও ধর্মীয় চর্চা করেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজী নন, তাদের বায়োডাটা এপ্রুভ করা হয় না।

### দ্বীনপূরণের মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী কোনো সার্ভিস চার্জ দিতে হয়?

না। দ্বীনপূরণের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলে কোনো বিবাহ-পরবর্তী সার্ভিস চার্জ নেই।

### বায়োডাটা তৈরি করতে কত টাকা লাগে?

সম্পূর্ণ বিনামূল্যে। দ্বীনপূরণে আপনার নিজের বায়োডাটা তৈরি, সম্পাদনা ও জমা দেওয়া বিনামূল্যে করা যায়—কোনো সাবস্ক্রিপশন ছাড়াই শুরু করতে পারবেন।

### অন্যের বায়োডাটা দেখতে চাইলে কত খরচ?

অনুসন্ধানে মৌলিক তথ্য দেখা যায়। সম্পূর্ণ বায়োডাটা/যোগাযোগের প্রয়োজনীয় তথ্য আনলক করতে প্রতি বায়োডাটাতে ১২০ টাকা চার্জ প্রযোজ্য। এভাবে যারা শুধু নিজের বায়োডাটা রাখতে চান তারা বিনামূল্যে থাকতে পারেন; যারা সক্রিয়ভাবে খুঁজছেন তারা প্রয়োজনমতো বায়োডাটা আনলক করতে পারেন।

### আমি কি ফ্রি তেই বায়োডাটা খুঁজতে পারবো?

হ্যাঁ, ফিল্টার দিয়ে বায়োডাটা তালিকা ও সারাংশ দেখা যায়। তবে অন্যের সম্পূর্ণ বিস্তারিত বায়োডাটা দেখতে প্রতিটি বায়োডাটার জন্য ১২০ টাকা দিতে হবে।

### বায়োডাটা তৈরি করার কোনো বিশেষ শর্ত আছে?

দ্বীনপূরণ শুধুমাত্র মুসলিমদের জন্য। অমুসলিম বায়োডাটা গ্রহণযোগ্য নয়। মুসলিমদের মধ্যে ন্যূনতম আবশ্যকতা: পাঁচ ওয়াক্ত নামাজী হতে হবে—এটি বাধ্যতামূলক। নামাজী না হলে বায়োডাটা এপ্রুভ করা হয় না। কালিমায় বিশ্বাস ও ধর্মীয় চর্চা থাকা। অভিভাবকের অনুমতি থাকতে হবে। পাত্র: দাড়ি রাখা এপ্রুভের জন্য বাধ্যতামূলক নয়। পাত্রী: নিকাবসহ হিজাব পরা এপ্রুভের জন্য বাধ্যতামূলক নয়। তবে দ্বীনদার জীবনযাপন (নামাজ, চরিত্র ও ধর্মীয় চর্চা) যাচাই সাপেক্ষে এপ্রুভ করা হয়।

### দ্বীনপূরণে বায়োডাটা জমা দিলে আমার তথ্য কতটুকু গোপন থাকবে?

অনুমোদনের পর সাধারণত আপনার ও পিতা-মাতার পূর্ণ নাম, মোবাইল ও ইমেইল গোপন রাখা হয়। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য (বয়স, শিক্ষা, জেলা ইত্যাদি) অনুসন্ধানে দেখা যেতে পারে। কেউ বিয়ের জন্য আগ্রহী হলে নির্ধারিত চার্জে বায়োডাটা আনলক করে অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে পারেন। বিস্তারিত জানতে গোপনীয়তা নীতিমালা পড়ুন।

### আমার বায়োডাটা এপ্রুভ হয়নি কেন?

কয়েকটি সাধারণ কারণ: পাঁচ ওয়াক্ত নামাজী না হলে—এটি এপ্রুভের বাধ্যতামূলক শর্ত। অমুসলিম বা দ্বীনচর্চাহীন প্রোফাইল হলে। অভিভাবককে না জানিয়ে জমা দিলে। অভিভাবকের নম্বরে নিজের নম্বর দিলে। মিথ্যা তথ্য বা অস্পষ্ট উত্তর দিলে। ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু লিখলে। দাড়ি না রাখা (পাত্র) বা নিকাব না পরা (পাত্রী) শুধুমাত্র এ কারণে এপ্রুভ বাতিল করা হয় না।

### ভুল তথ্যের কারণে এপ্রুভ না হলে কি আবার জমা দিতে পারবো?

হ্যাঁ। ভুল ঘরগুলো সংশোধন করে আবার সাবমিট করলে যাচাই সাপেক্ষে এপ্রুভ হতে পারে ইন শা আল্লাহ। তবে দ্বীনপূরণের মূল নিয়ম লঙ্ঘনের কারণে বাতিল হলে পুনরায় এপ্রুভ নাও হতে পারে।

### আমি ৫ ওয়াক্ত নামাজী, কিন্তু সুন্নতি দাড়ি রাখিনি—বায়োডাটা আপলোড করতে পারবো?

হ্যাঁ। পাত্রের ক্ষেত্রে দাড়ি রাখা এপ্রুভের জন্য বাধ্যতামূলক নয়। পাঁচ ওয়াক্ত নামাজী হলে এবং অন্যান্য শর্ত পূরণ হলে বায়োডাটা এপ্রুভ হতে পারে ইন শা আল্লাহ।

### বোরকা-হিজাব পরি কিন্তু নিকাব পরি না—এপ্রুভ হবে কি?

হ্যাঁ, এপ্রুভ হতে পারে। পাত্রীর ক্ষেত্রে নিকাবসহ হিজাব পরা এপ্রুভের জন্য বাধ্যতামূলক নয়। তবে পাঁচ ওয়াক্ত নামাজী হওয়া বাধ্যতামূলক—নামাজী না হলে এপ্রুভ করা হয় না।

### অভিভাবক রাজি না—তবু কি বায়োডাটা জমা দিতে পারবো?

না। দ্বীনপূরণে বায়োডাটা জমা দিতে অবশ্যই অভিভাবকের অনুমতি প্রয়োজন। অন্যথায় এপ্রুভ করা হয় না।

### আমি ছাত্র, এখনো আয় নেই—বায়োডাটা দিতে পারবো?

হ্যাঁ, পারবেন—তবে অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে তৈরি করতে হবে।

### বিয়ে হয়ে গেলে বা অন্য কারণে বায়োডাটা ডিলিট করতে পারবো?

হ্যাঁ। আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট থেকে বায়োডাটা মুছে ফেলতে/নিষ্ক্রিয় করতে পারবেন।

### একজনের বায়োডাটা আরেকজন তৈরি করতে পারবে?

বায়োডাটায় ব্যক্তিগত প্রশ্ন থাকে যেগুলোর সঠিক উত্তর মূলত পাত্র/পাত্রী নিজেই জানেন। তাই যতদূর সম্ভব নিজেই পূরণ করুন। প্রয়োজনে দক্ষ কাউকে পাশে বসিয়ে আপনি উত্তর বলে দিয়ে টাইপ করাতে পারেন।

### ইন্টারনেটে দক্ষ না—কিভাবে বায়োডাটা বানাবো?

ইন্টারনেটে পারদর্শী কাউকে পাশে বসিয়ে প্রশ্নগুলোর উত্তর বলে দিন; তিনি আপনার হয়ে টাইপ করে সাহায্য করতে পারেন। তথ্য যেন সত্য ও আপনার নিজের হয় সেদিকে খেয়াল রাখুন।

### একটি বায়োডাটা পছন্দ হয়েছে—সরাসরি পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবো?

দ্বীনপূরণ সরাসরি পাত্র-পাত্রীর ব্যক্তিগত যোগাযোগকে উৎসাহিত করে না। বায়োডাটা আনলকের পরও মূলত অভিভাবকের সাথে যোগাযোগ করুন।

### প্রতারক বা সন্দেহজনক আচরণ দেখলে কী করবো?

অগ্রিম অর্থ দাবি, চাপ বা অস্বাভাবিক আচরণ দেখলে তাৎক্ষণিক বন্ধ করুন এবং যোগাযোগ করে আমাদের জানান। খোঁজ ও সিদ্ধান্তের দায়িত্ব ব্যবহারকারী ও অভিভাবকের।

## ইসলামিক ব্লগ (Islamic blog)

- [🤲 মনের আশা পূরণের জন্য কী কী আমল করবেন? ইসলামের আলোকে বিস্তারিত নির্দেশনা](https://deenpuron.com/islamic-blog/mner-asa-puurner-jnz-kee-kee-aml-krben-islamer-aloke-bistarit-nirdesna)
- [💍 বিয়ের আগে ইস্তিখারা কী? ইস্তিখারা করলে কী হয় এবং কীভাবে করবেন?](https://deenpuron.com/islamic-blog/biyer-age-istikhara-kee-istikhara-krle-kee-hy-ebng-keevabe-krben)
- [নারী কি পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি? ইসলামের দৃষ্টিতে বিষয়টি কী?](https://deenpuron.com/islamic-blog/naree-ki-purusher-pannjrer-har-theke-srrishti-islamer-drrishtite-bishyti-kee)
